শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারের দুইটি বিমান ঘাঁটিতে হামলা

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 02:04 দুপুর • 330 বার পঠিত
মিয়ানমারের দুইটি বিমান ঘাঁটিতে হামলা

মিয়ানমারের দুইটি বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। একটি ঘাঁটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও অপর ঘাঁটিতে রকেট নিক্ষেপ করা হয়েছে বলে গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও ‍নিশ্চিত নয়।

বৃহস্পতিবার ভোররাতে মধ্যাঞ্চলীয় শহর মাগওয়ের নিকটবর্তী বিমান ঘাঁটিতে প্রথম হামলায় তিনটি বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর মাগওয়ের উত্তরপূর্বে দেশটির প্রধান বিমান ঘাঁটিগুলোর অন্যতম মেইকতিলায় পাঁচটি রকেট ছোড়া হয়।

১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে তিন মাস ধরে চলা অস্থিরতার মধ্যে এসব হামলার খবর এল। হামলার দায় কেউ স্বীকার করেনি এবং হতাহতের নিশ্চিত কোনো তথ্যও পাওয়া যায়নি।