শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর হামলায় সামরিক হেলিকপ্টার ভূপাতিত

অনলাইন নিউজ পোর্টাল • 03 মে 2021, 09:27 রাত • 29 বার পঠিত
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর হামলায় সামরিক হেলিকপ্টার ভূপাতিত

মিয়ানমার সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)। সামরিক বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় পাল্টা গুলিতে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে গোষ্ঠিটি।

সোমবার কেআইএ- এর তথ্য বিভাগের প্রধান নও বু জানান, কাচিন প্রদেশের মোয়েমাউক শহরের নিকটবর্তী একটি গ্রামে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়।

তিনি টেলিফোনে জানান, “সামরিক কাউন্সিল সকাল ৮টা বা ৯টা থেকে ওই এলাকায় বিমান হামলা শুরু করেছিল। তারা জঙ্গি বিমান ব্যবহার করার পাশাপাশি একটি হেলিকপ্টার থেকে গুলি করছিল, তাই আমরা তাদের দিকে পাল্টা গুলি ছুড়েছিলাম।” তবে তারা কী অস্ত্র ব্যবহার করেছিলেন তা জানাতে রাজি হননি তিনি।