শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারের আন্দোলনকারীরা বিভিন্ন উপায়ে আন্দোলন করে যাচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল • 04 এপ্রিল 2021, 02:40 দুপুর • 553 বার পঠিত
মিয়ানমারের আন্দোলনকারীরা বিভিন্ন উপায়ে আন্দোলন করে যাচ্ছে

নানা উপায়ে আন্দোলন করে যাচ্ছে মিয়ানমারের সেনা অভ্যুত্থানবিরোধীরা। প্রতিবাদে এবার তারা ব্যবহার করছে খ্রিস্টীয় ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডের ডিম। শনিবার রাতভর মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভে নিহতদের স্মরণের পর রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ডিমসহ ছবি পোষ্ট করছেন তারা। ডিমে লেখা হয়েছে সেনাবিরোধী নানা স্লোগান। কোনো ডিমে লেখা আছে, ‘আমরা অবশ্যই জিতব’, কোনোটায় লেখা ‘বসন্ত বিল্পব’, ‘নিপাত যাক মিন অং হ্লাইং।

বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ৫৫৭ জন নিহত হয়েছেন। চার নারীসহ গ্রেফতার আছেন দুই হাজার ৬৫৮ জন। বার্মার জনগণ স্বৈরশাসনের অবসান না হওয়া পর্যন্ত গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে।

এর আগে মিয়ানমারে সেনাবাহিনীর বিরুদ্ধে গণআন্দোলনে সমর্থন জানায় দেশটির ১০টি প্রধান ক্ষুদ্র জাতিসত্ত্বার সশস্ত্র আন্দোলনকারীরা। শনিবার ১০টি আন্দোলনকারী সংগঠনের নেতারা মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে এক ভার্চুয়াল বৈঠক করেন। এতে বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ ও আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলি ছোড়ায় সেনাবাহিনীর নিন্দা জানান তারা।

গত সপ্তাহে মিয়ানমারের সশস্ত্র ক্ষুদ্র জাতিসত্ত্বার গোষ্ঠীগুলোর সঙ্গে এক মাসের অস্ত্রবিরতি ঘোষণা করে সেনাবাহিনী। অবশ্য নিরাপত্তা পরিস্থিতি ও প্রশাসনিক কারণে এর ব্যতিক্রম হতে পারে বলেও উল্লেখ করা হয় ঘোষণায়।