শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারের ৭০০ বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে সামরিক জান্তা সরকার

অনলাইন নিউজ পোর্টাল • 30 জুন 2021, 08:22 রাত • 216 বার পঠিত
মিয়ানমারের ৭০০ বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে সামরিক জান্তা সরকার

মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াংগুনের ইনসেইন কারাগার থেকে ৭০০ বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে দেশটির সামরিক জান্তা। বুধবার মুক্তি পেতে যাওয়া এ বন্দিদের মধ্যে সামরিক শাসনের বিরোধিতা করায় আটক অনেকেই থাকবেন বলে আশা করা হচ্ছে।

বন্দি মুক্তির ঘোষণার পর ইনসেইন কারাগারের বাইরে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতেও কারাগারের বাইরে ব্যাপক ভিড় দেখা গেছে।

এ দফায় দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটির বিভিন্ন কারাগার থেকে প্রায় ২ হাজার বন্দি ছাড়া পেতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। 

মিয়ানমার কর্তৃপক্ষ এখনও ৫ হাজার দুইশ’রও বেশি মানুষকে আটক করে রেখেছে বলে জানিয়েছে দেশটির সাম্প্রতিক ঘটনাবলীর ওপর নজর রাখা গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স।

অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে ৮৮৩ জন নিহত হয়েছে বলেও দাবি করেছে তারা। নিহতের এ সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।