শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারের ৩৯ বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির জান্তা সরকার

অনলাইন নিউজ পোর্টাল • 12 মে 2021, 08:33 রাত • 742 বার পঠিত
মিয়ানমারের ৩৯ বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির জান্তা সরকার

বিস্ফোরণ ও সহিংসতায় জড়িত সন্দেহে মিয়ানমারের ৩৯ বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির জান্তা সরকার। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে বলা হয়েছে, এসব বিক্ষোভকারী নৃতাত্ত্বিক বিদ্রোহী গোষ্ঠীর কাছ থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে চেয়েছিলো।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখলের পর দেশটির বিভিন্ন শহরে ছোট ছোট বিস্ফোরণের ঘটনা বেড়েছে। বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর অব্যাহত নিপীড়নের মধ্যে দেশটির বিভিন্ন সরকারি অফিস এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব বিস্ফোরণের দায় কেউ স্বীকার করছে না। তবে সেনাবাহিনী এজন্য দেশকে অস্থিতিশীল করতে চাওয়া মানুষদের দায়ী করছে।

সেনাবাহিনী নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৮টি হাতে তৈরি মাইন, ডেটোনেটর, ফিউজ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশ কিছু পরিমাণ গান পাউডারও উদ্ধার করার কথা জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে অভিযান চালিয়ে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সামরিক প্রশিক্ষণ নেয়ার চেষ্টায় ছিলো বলে দাবি করেছে কর্তৃপক্ষ।