মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
06 জুন 2021, 01:21 দুপুর
•
653 বার পঠিত
মিয়ানমারের এইয়ারওয়াদি নদীর ব-দ্বীপ অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে।
শনিবার ভোরের আগে ইয়াঙ্গুনের প্রধান শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে হ্যালেওয়েতে সংঘর্ষ শুরু হয়। অস্ত্র খুঁজতে সেনারা সেখানে গেলে গ্রামবাসীরা তাদের বিরুদ্ধে গুলতি ও তীর-ধনুক নিয়ে রুখে দাঁড়িয়েছিল বলে জানা গেছে।
তবে স্থানীয়রা জানিয়েছেন, সেনারা গ্রামবাসীদের ওপর হামলা শুরু করলে গ্রামবাসীরা গুলতি নিয়ে লড়াই করার চেষ্টা করে।
গত দুই মাসের মধ্যে এটি সবচেয়ে বেশি বেসামরিক মৃত্যুর সংখ্যা। এর আগে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনী ও পুলিশের হাতে প্রায় ৮৪৫ জন নিহত হয়েছে বলে একটি সক্রিয় কর্মী দল দাবি করেছে।