শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে পার্সেল বোমা বিস্ফোরণে পুলিশ সদস্যসহ পাঁচ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 05 মে 2021, 12:26 দুপুর • 675 বার পঠিত
মিয়ানমারে পার্সেল বোমা বিস্ফোরণে পুলিশ সদস্যসহ পাঁচ জন নিহত

মিয়ানমারে পার্সেল বোমা বিস্ফোরিত হয়ে দেশটির ক্ষমতাচ্যুত এক আইনপ্রণেতা এবং তিন পুলিশ সদস্যসহ পাঁচ জন নিহত হয়েছে। সেনা শাসনের বিরোধিতা করে এসব পুলিশ সদস্যরা নাগরিক অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে পশ্চিম বাগো শহরে পার্সেল বোমাটি বিস্ফোরিত হয়।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, পার্সেল বোমা বিস্ফোরিত হওয়ার পর অন্তত তিনটি বিস্ফোরণ ঘটে। এতে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির এক ক্ষমতাচ্যুত আইনপ্রণেতা, তিন পুলিশ সদস্য এবং এক বাসিন্দা নিহত হয়।

এছাড়া ওই বিস্ফোরণে নাগরিক অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া অপর এক পুলিশ সদস্যের হাত উড়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে সহিংসতা চলছে। বিক্ষোভকারীদের দমনে নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে নিহত হয়েছে শত শত মানুষ। বিক্ষোভকারীদের সমর্থনে নৃতাত্ত্বিক বিদ্রোহী গোষ্ঠীগুলো বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা শুরু করেছে।