শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো আটজন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 03 মে 2021, 11:52 দুপুর • 741 বার পঠিত
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো আটজন নিহত

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো আটজন নিহত হয়েছেন। নিহতরা সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ এবং গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। রোববার দেশটির বেশ কয়েকটি বড় শহরে বিক্ষোভরত মানুষের ওপর নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ করলে নিহতের ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার মিয়ানমারজুড়ে বড় ও ছোট শহরগুলোতে সাধারণ মানুষ দ্য গ্লোবাল মিয়ানমার স্প্রিং রিভোলিউশন এর আহ্বান জানিয়ে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অংশ নেয়। এছাড়া পোপ ফ্রান্সিস শান্তির আহ্বান জানানোর পর বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে মিয়ানমারের বাইরেও।

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে দু’জনকে গুলি করে হত্যা করা হয়েছে। অন্যদিকে ওয়েটলেট শহরে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম মিয়ানমার নাউ। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় শান প্রদেশের দু’টি পৃথক শহরে আরো দুজনকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। উত্তরাঞ্চলীয় পাকান্ত শহরেও একজনকে হত্যা করা হয়েছে।