শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে মার্কিন সাংবাদিককে গ্রেফতার করেছে জান্তা সরকার

অনলাইন নিউজ পোর্টাল • 25 মে 2021, 03:42 দুপুর • 1,064 বার পঠিত
মিয়ানমারে মার্কিন সাংবাদিককে গ্রেফতার করেছে জান্তা সরকার

মিয়ানমারে এক মার্কিন সাংবাদিককে গ্রেফতার করেছে দেশটির জান্তা সরকার। ড্যানি ফেন্সটার নামের ওই সাংবাদিক মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমার-এর ব্যবস্থাপনা সম্পাদক। সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে তাকে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।

ফ্রন্টিয়ার মিয়ানমার তাদের ভেরিফাইয়েড টুইটার অ্যাকাউন্টে জানায়, আমরা জানি না কেন ড্যানিকে আটক করা হয়েছে। সকাল থেকে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তাকে নিয়ে আমরা উদ্বিগ্ন এবং দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, আমাদের অগ্রাধিকার হলো তিনি যে নিরাপদ আছেন তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের পক্ষ থেকে মিয়ানমারের যুক্তরাষ্ট্র দূতাবাসের মন্তব্য জানতে চাইলে তারা জানায়, গোপনীয়তার বিবেচনায় আমরা বিস্তারিত জানাতে পারছি না।