মিয়ানমারে জেডখনিতে ভূমিধসে নিহত ২৫, নিখোঁজ ১৪
মোহাম্মদ খাইরুল আমিন
•
16 আগস্ট 2023, 11:54 দুপুর
•
263 বার পঠিত
মিয়ানমারের একটি জেডখনিতে ভূমিধসের ঘটনায় উদ্ধারকারীরা ২৫টি মরদেহ উদ্ধার করেছেন। তবে এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৪ জন।
দেশটিতে সাম্প্রতিক দিনগুলোতে প্রবল বৃষ্টি ও বন্যা হয়। গত রবিবার উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চলে ভূমিধসের এই ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এছাড়াও উদ্ধারকারীরা জানান, খনির খননের ফলে প্রায় ৫০০-৬০০ ফুট উঁচু মাটির একটি বিশাল স্তূপ প্রচণ্ড বৃষ্টির পর আলগা হয়ে ধসে পড়ে।
একজন উদ্ধারকর্মী বলেন, আজ আমরা মোট মৃতদেহ পেয়েছি ২৫টি। তবে এখনও নিখোঁজ রয়েছে ১৪ জন এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের প্রচেষ্টা বুধবারও অব্যাহত থাকবে।
সূত্র : এএফপি