শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে জান্তা সরকার

অনলাইন নিউজ পোর্টাল • 03 এপ্রিল 2021, 07:42 বিকাল • 252 বার পঠিত
মিয়ানমারে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে জান্তা সরকার

কঠোর হাতে রাজপথের বিক্ষোভ দমনের পর এবার অনলাইন সমালোচকদেরও দমনে নেমেছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির নিরাপত্তা বাহিনীর অব্যাহত নিপীড়নের মুখে রাজপথে বড় বিক্ষোভ করা ক্রমেই দুঃসাধ্য হয়ে ওঠায় জান্তা সরকারের বিরোধিতা করতে অনলাইনে ঝুঁকছে মানুষ। কিন্তু ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েও সেই সমালোচনা ঠেকাতে ব্যর্থ হয়ে জান্তা সরকার এবার সমালোচকদের বিরুদ্ধে একের পর এক গ্রেফতারি পরোয়ানা জারি করছে।

অব্যাহত নিপীড়নের মুখেও প্রতিদিনই দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করছে অভ্যুত্থানবিরোধীরা। রাজপথে বড় বিক্ষোভ দুঃসাধ্য হয়ে ওঠায় গেরিলা বিক্ষোভের দিকে ঝুঁকছেন তারা। নিরাপত্তা বাহিনী চলে আসার আগেই ছোট ছোট দলে সমবেত হয়ে বিক্ষোভ অব্যাহত রাখছেন তারা। রাতের বেলা মোম জ্বালিয়েও নিয়মিত বিক্ষোভ হচ্ছে।

রাজপথে বড় বিক্ষোভ করতে না পারায় অনলাইনে বেড়েছে সেনা অভ্যুত্থানের বিরোধিতা। আর তা দমন করতে প্রথমেই বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। তাতেও সন্তুষ্ট না হয়ে শুক্রবার থেকে তারবিহীন ব্রডব্রান্ড ইন্টারনেটও বন্ধ করে দেয়া হয়েছে। ফলে মিয়ানমারের বেশিরভাগ মানুষই এখন ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত রয়েছেন। তবে তাতেও থেমে নেই জান্তা সরকার।

শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহ এবং কর্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানোয় ১৮ জন সেলিব্রেটি এবং দুই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।