শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে ‘গেরিলা ধর্মঘটে’ যাচ্ছে বিক্ষোভকারীরা

অনলাইন নিউজ পোর্টাল • 03 এপ্রিল 2021, 11:41 দুপুর • 801 বার পঠিত
মিয়ানমারে ‘গেরিলা ধর্মঘটে’ যাচ্ছে বিক্ষোভকারীরা

মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক জান্তার রক্তাক্ত ক্র্যাকডাউনের বিরুদ্ধে সামনের দিনগুলোতে ‘গেরিলা’ কায়দায় ধর্মঘট অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ কথা জানায়।

 

মিয়ানমারে সামরিক জান্তার ক্ষমতা দখলের প্রতিবাদে বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতভর মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করেছে গণতন্ত্রকামীরা।

শুক্রবার (২ এপ্রিল) থেকে ইন্টারনেট বন্ধে নতুন বিধিনিষেধের মধ্যেই ক্ষমতা দখলকারী জেনারেলদের অপসারণ এবং সামরিক বাহিনীর রক্তাক্ত ক্র্যাকডাউনের বিরুদ্ধে সংগঠিত থাকতে নতুন নতুন উপায় বের করছে বিক্ষোভকারীরা।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, নতুন বিধিনিষেধ আরোপের পর মিয়ানমারে শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট সার্ভিস লাইনে ইন্টারনেট চালু রয়েছে। অভ্যুত্থান বিরোধী বিভিন্ন গোষ্ঠী এখন নিজেদের মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সি ও মোবাইল বার্তার মাধ্যমে সামরিক জান্তার দেওয়া এই ইন্টারনেট ব্ল্যাকআউট পাশ কাটানোর চেষ্টা করছে।