শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে এপর্যন্ত ৫৫০ জনকে গুলি করে হত্যা করেছে জান্তা সরকার

অনলাইন নিউজ পোর্টাল • 03 এপ্রিল 2021, 07:49 বিকাল • 190 বার পঠিত
মিয়ানমারে এপর্যন্ত ৫৫০ জনকে গুলি করে হত্যা করেছে জান্তা সরকার

মিয়ানমারে গণতন্ত্রপন্থীদের আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে আরো পাঁচজনকে হত্যা করেছে সামরিক জান্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার দেশটির তিনটি শহরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে মধ্যাঞ্চলীয় শহর মোনিওয়াতে ৩ জন, বাগো শহরে একজন এবং দক্ষিণাঞ্চলীয় শহর থাতোনে একজন মারা যান পুলিশের গুলিতে।

শনিবার মোনিওয়া শহরে বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালায় জান্তা সরকারের পুলিশ বাহিনী। এ সময় তারা স্টান গ্রেনেড নিক্ষেপ করেও আতঙ্ক ছড়ায়।

এ পর্যন্ত ৫৫০ জনকে গুলি করে হত্যা করেছে জান্তা সরকারের পুলিশ বাহিনী, এদের মধ্যে ৪৬ শিশুও রয়েছে।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আটক করে গত ১ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী।