মিয়ানমারে বিক্ষোভকারীদের মরদেহ পাওয়ার জন্য টাকা নিচ্ছে সেনাবাহিনী
অনলাইন নিউজ পোর্টাল
•
12 এপ্রিল 2021, 07:36 বিকাল
•
625 বার পঠিত
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত বিক্ষোভকারীদের মরদেহ পাওয়ার জন্য অর্থ গুনতে হচ্ছে তাদের পরিবারকে। গত শুক্রবার নিরাপত্তা বাহিনীর তাণ্ডবে নিহতদের লাশের জন্য জনপ্রতি ৮৫ ডলার (সাত হাজার ১৮৯ টাকা) করে নিচ্ছে তারা।
জান্তাবিরোধী বিক্ষোভকারীদের গড়ে তোলা ব্যারিকেড অপসারণ করতে গিয়ে শুক্রবার মধ্যাঞ্চলীয় শহর বাগোতে ব্যাপক তাণ্ডব চালায় মিয়ানমার সেনাবাহিনী।
পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, এদিন অন্তত ৮২ বিক্ষোভকারীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। তাদের মরদেহ নিতে এখন অর্থ পরিশোধ করতে হচ্ছে স্বজনদের।