শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে বিক্ষোভকারীদের দমন দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে

অনলাইন নিউজ পোর্টাল • 11 এপ্রিল 2021, 11:00 দুপুর • 565 বার পঠিত
মিয়ানমারে বিক্ষোভকারীদের দমন দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে

মিয়ানমারের জান্তাবিরোধী বিক্ষোভকারীদের দমন দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে। বাগো শহরে রাতভর অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। নির্বিচার গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮২ জন। ইয়াঙ্গুনের পার্শ্ববর্তী এই শহরে গেল শুক্রবার অভিযান চালানো হয়। এরপর মরদেহগুলো বেশিরভাগই নিরাপত্তা বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বিক্ষোভকারীদের দমনে জান্তা বাহিনী বন্দুকের পাশাপাশি মেশিনগানের গুলি, গ্রেনেড এবং মর্টারের ব্যবহার করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর এ পর্যন্ত নিরাপত্তা বাহিনী গুলিতে অন্তত ৬০০’র বেশি নিহত হয়েছে। বর্তমানে ২ হাজার আটশর বেশি রাজনৈতিক ব্যক্তি কারাবন্দি আছেন।