শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে আরো একটি সেনা ঘাঁটি দখল করে আগুন ধরিয়ে দিল বিদ্রোহীরা

অনলাইন নিউজ পোর্টাল • 08 মে 2021, 10:40 রাত • 215 বার পঠিত
মিয়ানমারে আরো একটি সেনা ঘাঁটি দখল করে আগুন ধরিয়ে দিল বিদ্রোহীরা

মিয়ানমার সেনাবাহিনীর আরো একটি ঘাঁটি দখল করে নিয়েছে কারেন বিদ্রোহীরা। এরপর সেটি জ্বালিয়ে দিয়েছে তারা। দুই সপ্তাহ আগে মিয়ানমার সেনাবাহিনীর একটি ঘাঁটি দখল করে নেয়ার পর ফের হামলা চালালো বিদ্রোহীরা।

শুক্রবার মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে সালউইন নদীর কাছে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায় বিদ্রোহী সংগঠন ‘কারেন ন্যাশনাল ইউনিয়ন’ এর সামরিক শাখা ‘কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি’। কয়েক রাউন্ড গুলি চলার পর প্রায় বিনাযুদ্ধে সেনা শিবিরটি দখল করে জ্বালিয়ে দেয় তারা।

ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকেই মায়ানমারের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। গণতন্ত্রকামীদের প্রবল বিক্ষোভের পর আরও সক্রিয় হয়েছে বিদ্রোহীরা। সামরিক জান্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছে বেশ কয়েকটি বিদ্রোহী সংগঠন।