শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে আন্দোলনরত স্বাস্থকর্মীদের লক্ষ্য করে ফাঁকা গুলি

অনলাইন নিউজ পোর্টাল • 15 এপ্রিল 2021, 01:57 দুপুর • 221 বার পঠিত
মিয়ানমারে আন্দোলনরত স্বাস্থকর্মীদের লক্ষ্য করে ফাঁকা গুলি

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নামা স্বাস্থ্যকর্মীদের ওপর গুলি চালিয়েছে ক্ষমতাসীন জান্তা সরকার। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশটির দ্বিতীয় বড় শহর মান্দালয়ে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জানা গেছে, সামরিক অভ্যুত্থানবিরোধী কিছু স্বাস্থ্যকর্মী বিক্ষোভ করতে মান্দালয়ে জড়ো হন ভোরে। কিন্তু সেনারা দ্রুত তাদের ছত্রভঙ্গ করে দেন এবং গুলি চালান। পরে এখান থেকে কয়েকজনকে আটকও করা হয়। তবে এ ঘটনায় হতাহত ও আটকের বিস্তারিত জানা যায়নি।

এদিকে গত দু’দিন ধরে দেশটিতে ইন্টারনেট সেবা সীমিত করেছে জান্তা সরকার। এ কারণে তথ্য পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।