শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে আবারো বিমান হামলা চালালো জান্তা সরকার

মোহাম্মদ খাইরুল আমিন • 25 ডিসেম্বর 2021, 11:29 দুপুর • 537 বার পঠিত
মিয়ানমারে আবারো বিমান হামলা চালালো জান্তা সরকার

মিয়ানমারে কারেন জনগোষ্ঠীর ওপর ফের পূর্বের ন্যায় বিমান হামলা এবং গোলাবর্ষণ চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে পালিয়ে প্রতিবেশী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিদ্রোহীদের এক বিবৃতিতে জানানো হয়েছে, এসব হামলার জেরে নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েছে আরও হাজার হাজার মানুষ।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, শুক্রবার লে কায় কাও শহরে কারেন জনগোষ্ঠীর বাসিন্দাদের লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। এর আগে বিমান হামলা চালানো হয়। ফলে প্রাণ বাঁচানোর তাগিদে থাইল্যান্ড সীমান্তের দিকে ছুটছেন বেসামরিক কারেনরা। গেল ২ দিনেই ৪ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে সীমান্ত এলাকায়। যদিও ভুক্তভোগীদের দাবি এই সংখ্যা ১০ হাজারের বেশি।