শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে ১ লাখ ২৫ হাজারেরও বেশি স্কুল শিক্ষক বরখাস্ত

অনলাইন নিউজ পোর্টাল • 24 মে 2021, 03:57 দুপুর • 866 বার পঠিত
মিয়ানমারে ১ লাখ ২৫ হাজারেরও বেশি স্কুল শিক্ষক বরখাস্ত

মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদ করায় ১ লাখ ২৫ হাজারেরও বেশি স্কুল শিক্ষককে বরখাস্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। আইন অমান্য করে জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয়ায় তাদেরকে বরখাস্ত করা হয়।

নতুন শিক্ষাবর্ষ শুরুর হওয়ার কয়েকদিন আগে বরখাস্তের খবর এলো। অভ্যুত্থানবিরোধী আন্দোলনের অংশ হিসেবে অনেক শিক্ষক ও অভিভাবক এই শিক্ষাবর্ষ বর্জন করেছেন।   

দেশটির শিক্ষক ফেডারেশনের ওই কর্মকর্তা জানিয়েছেন, শনিবার পর্যন্ত এক লাখ ২৫ হাজার ৯০০ জন শিক্ষক বরখাস্ত হয়েছেন। তবে নিপীড়নের ভয়ে ওই শিক্ষক তার পরিচয় জানাননি। অসন্তোষ উস্কে দেয়ার অভিযোগে এরইমধ্যে তিনি ‘ওয়ান্টেড লিস্টে’ রয়েছেন। 

গণমাধ্যমে ফেডারেশনের পক্ষে শিক্ষক বরখাস্ত হওয়ার তথ্য জানানো ওই শিক্ষক বলছেন, লোকজনকে কাজে ফিরতে হুমকি দেয়ার জন্য এসব করা হচ্ছে। যদি সত্যিই সত্যিই তারা এত শিক্ষককে চাকরিচ্যুত করে, তাহলে পুরো শিক্ষাব্যবস্থা অচল হয়ে যাবে।