শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমার সরকার রাখাইনে বাধা দিচ্ছে মানবিক সহায়তায় : জাতিসংঘ

অনলাইন নিউজ পোর্টাল • 24 আগস্ট 2020, 05:44 বিকাল • 667 বার পঠিত
মিয়ানমার সরকার রাখাইনে বাধা দিচ্ছে  মানবিক সহায়তায় : জাতিসংঘ

মিয়ানমারের  রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে বাধা দিচ্ছে দেশটির সরকার,  বলে অভিযোগ করেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ‘ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম)’।

সম্প্রতি এক প্রতিবেদনে আইআইএমএম জানায়, নিউইয়র্ক ও জেনেভায় নেপিদোর স্থায়ী মিশনের সঙ্গে কাজ করার জন্য আইআইএমএম ক্রমাগতভাবে মিয়ানমার সরকারকে আহ্বান জানিয়ে আসছে। এছাড়া মানবিক সহায়তা পাঠানোর জন্য প্রয়োজনীয় তথ্য চেয়ে মিয়ানমার সরকারকে একাধিক চিঠিও লিখেছে আইআইএমএম। সেই সঙ্গে গত ২০১৯ সালের ডিসেম্বরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরের সময় আইআইএমএম -এর প্রধান মিয়নমার কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ চেয়ে অনুরোধও করেছিলেন। তবে এ বিষয়ে মিয়ানমারের পক্ষ থেকে কোনো সাড়া দেয়া হয়নি।

এছাড়া মহামারি করোনাভাইরাসের কারণে আইআইএমএম -এর কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের প্রথম চার মাসে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য, নিরাপত্তা ও চলাফেরায় বিশ্বজুড়েই হুমকি তৈরি হয়। এ কারণে আইআইএমএম- এর কাজেও তা বাধা সৃষ্টি করে। তবে কিছু সমন্বয়ের মাধ্যমে আবারো কাজ শুরু করতে সক্ষম হয়েছে আইআইএমএম।