মিয়ানমার ও ভারত থেকে আমদানিকৃত চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
মোহাম্মদ খাইরুল আমিন
•
29 জানুয়ারী 2025, 06:45 বিকাল
•
186 বার পঠিত
জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ১৫ হাজার টন সিদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যান্ডোরা জাহাজ দু’টি আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।