শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মিয়ানমার হারিয়ে ফেলেছে ৫ লাখ রোহিঙ্গার তালিকা

অনলাইন নিউজ পোর্টাল • 25 আগস্ট 2020, 07:58 সকাল • 624 বার পঠিত
মিয়ানমার হারিয়ে ফেলেছে ৫ লাখ রোহিঙ্গার তালিকা

চলতি বছরের ১৮ মার্চ মিয়ানমারের কাছে ৪ লাখ ৯২ হাজার ৩০২ জন রোহিঙ্গার তালিকা হস্তান্তর করা হয়। এই তালিকা ঢাকার মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে দেওয়া হয়েছিল।

মিয়ানমার এই ৫ লাখ রোহিঙ্গার তালিকা প্লেনযোগে ইয়াঙ্গুন পাঠায়। মিয়ানমার প্লেনযোগে এই তালিকা ইয়াঙ্গুনে পাঠিয়েছিল, তা থাইল্যান্ড হয়ে ইয়াঙ্গুনে পৌঁছানোর কথা। তবে সেই তালিকা থাইল্যান্ড থেকে খোয়া যায়।

চলতি মাসের শুরুর দিকে মিয়ানমার বাংলাদেশকে জানায়, ৪ লাখ ৯২ হাজার ৩০২ জন রোহিঙ্গার তালিকা থাইল্যান্ড থেকে খোয়া গেছে। এরপর নতুন করে আবার তালিকা চায় মিয়ানমার।

মিয়ানমারের এই বার্তা পাওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে আবার তালিকা দেওয়া হয়েছে। তবে এই তালিকা এবার দেওয়া হয় মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে।