শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিশরের সুয়েজ খালে আটকা পড়া বিশাল জাহাজ সরানো সম্ভব হয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 29 মার্চ 2021, 03:30 দুপুর • 156 বার পঠিত
মিশরের সুয়েজ খালে আটকা পড়া বিশাল জাহাজ সরানো সম্ভব হয়েছে

মিশরের সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়া প্রায় ২০ হাজার কনটেইনারবাহী এভার গিভেন নামে বিশাল জাহাজ সরানো হয়েছে। এতে খালটিতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। 

মেরিটাইম সার্ভিস কোম্পানি ইঞ্চকেপও জানায়, জাহাজটি মুক্ত করা হয়েছে। সপ্তাহখানেক আগে সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে পড়ে কনটেইনারবাহী জাহাজটি।

এভার গিভেন জাহাজ ছয় দিন আগে আটকে যায়। এতদিন জাহাজটি সরানো সম্ভব হয়নি। ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত নদীপথটির দুই প্রান্তে ৩০০ এর বেশি জাহাজের জট তৈরি হয়।

জানা যায়, শনিবার ভরা জোয়ারেও এমভি এভার গিভেন জাহাজটি সরানোর চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে রবিবার সরানো সম্ভব হয়েছে।