শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিশরের রাজধানী কায়রোতে বহুতল ভবন ধসে নিহত বেড়ে ১৮

অনলাইন নিউজ পোর্টাল • 28 মার্চ 2021, 01:11 দুপুর • 228 বার পঠিত
মিশরের রাজধানী কায়রোতে বহুতল ভবন ধসে নিহত বেড়ে ১৮

মিশরের রাজধানী কায়রোতে বহুতল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জন। আহত হয়েছে অন্তত ২৪ জন। স্থানীয় সময় শনিবার ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে।

এদিকে পুরো জায়গা ঘিরে রেখেছে পুলিশ। চারপাশে উৎসুক জনতা ও উৎকণ্ঠা নিয়ে আত্মীয়-স্বজনরা অপেক্ষা করছে। বুলডোজার দিয়ে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে।

তবে, তাৎক্ষিণকভাবে ভবন ধসে পড়ার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রকৌশলীদের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ভবনটির গঠনগত ও সরঞ্জামাদির গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। তবে শঙ্কা করা হচ্ছে ভবন নির্মাণের নিয়ম-নীতির তোয়াক্কা না করে রিয়াল স্টেট ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে নিম্নমানের সরঞ্জামাদি দিয়ে ভবন তৈরি করে থাকে। পাশাপাশি সরকারের নিয়ম-নীতি না মেনে অনুমতি না থাকা সত্বেও অতিরিক্ত ফ্লোর তৈরি করা হয়। সে কারণে মিশরে ভবন ধসে পড়ার ঘটনা বেশি ঘটছে।