শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিসরে ট্রেন দুর্ঘটনায় ঝরে গেল ১১ টি প্রাণ, আহত ৯৮

অনলাইন নিউজ পোর্টাল • 19 এপ্রিল 2021, 10:03 দুপুর • 125 বার পঠিত
মিসরে ট্রেন দুর্ঘটনায় ঝরে গেল ১১ টি প্রাণ, আহত  ৯৮

মিসরের রাজধানী কায়রোর উত্তরে কালিউবিয়া প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১১ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে। 
মিসরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স হতাহতদের উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে পৌঁছে দিয়েছে।

মিসরের রেল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ট্রেনটি কায়রো থেকে মানসুরার নিল ডেল্টা শহরে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ২টার দিকে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়।

এর আগে, দেশটিতে গত মার্চে তাহতা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে ২০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছিলেন।