মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
অনলাইন নিউজ পোর্টাল
•
21 ডিসেম্বর 2020, 02:39 দুপুর
•
519 বার পঠিত
রাজধানীর মিরপুর ১১ এর কালশীর বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করছে।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।
বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার জীবন মিয়া।
তিনি জানান, দুপুর ১টা ৫৫মিনিটে ওই বস্তিতে আগুন লাগে, এ খবর পেয়ে ঘটনাস্থলে ৬ ইউনিট পাঠানো হয়েছে।