শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মিরপুরে স্ত্রীর কবরের পাশে গাফফার চৌধুরীর দাফন হবে

মোহাম্মদ খাইরুল আমিন • 20 মে 2022, 10:33 দুপুর • 220 বার পঠিত
মিরপুরে স্ত্রীর কবরের পাশে গাফফার চৌধুরীর দাফন হবে

সাংবাদিক ও কলাম লেখক, একুশের গানের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ লন্ডন থেকে বাংলাদেশে আনা হবে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দার স্ত্রীর পাশে দাফন করা হবে।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার জুমার নামাজের পর গাফফার চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের ব্রিক লেইন মসজিদে। 

যুক্তরাজ্যে শেষ শ্রদ্ধা জানানোর জন্য গাফফার চৌধুরীর মরদেহ লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে রাখার পরিকল্পনার কথাও জানানো হয়। লন্ডনের আনুষ্ঠানিকতা সেরে বাংলাদেশ বিমানের কার্গো ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পাঠানো হবে। 

বলা হয়, ‘‘আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আগামী সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যত দ্রুত সম্ভব ঢাকায় প্রেরণের জন্যে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।’’

জানা যায়, ১৯৭৪ সালে অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে যান গাফফার চৌধুরী। সেই থেকে সেখানে বসবাস করতেন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনের বার্নেট হাসপাতালে স্থানীয় সময় সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত প্রায় এক বছর ধরেই হাসপাতালে ছিলেন গাফফার চৌধুরী।