মিরপুরে বাউনিয়া বাধে ঝাড়ুর গুদামের আগুন নিয়ন্ত্রণে
আজ বুধবার দুপুর ১২টার দিকে আগুন লেগেছিল ঢাকা পল্লবী থানা এলাকার বাউনিয়াবাদ মহিলা মাদ্রাসার পাশে ঝাড়ুর গুদামে। কিন্তু এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রায় আধঘণ্টার চেষ্টায় দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।
এর আগে দুপুর ১২টা ১৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা করে বাউনিয়াবাধ ঝাড়ু গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রাসেল শিকদার আরো জানালো , দুপুর ১২টা ১৪ মিনিটে বাউনিয়াবাদ একটি ঝাড়ুর গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানান তিনি।