মিরপুরে ২৫ দশমিক ২৮ শতাংশ শিশু ডেঙ্গু আক্রান্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
25 আগস্ট 2021, 09:10 সকাল
•
250 বার পঠিত
রাজধানী মিরপুর এলাকাতেই ২৫ দশমিক ২৮ শতাংশ শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া রামপুরায় ৫ দশমিক ৬২ শতাংশ, কল্যাণপুর ২ দশমিক ৮১ শতাংশ, আগারগাঁও এবং মোহাম্মদপুরে ২ দশমিক ৫৩ শতাংশ শিশু ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
ঢাকা শিশু হাসপাতালের এপিডেমিওলজিস্ট অ্যান্ড রিসার্চ শাখার সর্বশেষ জরিপে এ তথ্য জানা যায়। জরিপে দেখা যায়, ঢাকার দুই সিটি করপোরেশনের ১১৩টি এলাকায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এসব এলাকায় আক্রান্ত হয়ে এ হাসপাতালে মোট ৩৫৬ রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুরেও ডেঙ্গু আক্রান্ত বেশি বলে উল্লেখ করা হয়েছে।