মিরাজের তাৎপর্য: ১ম পর্ব
প্রথম তাৎপর্য:
সকল নবি থেকে আমাদের নবিকে আলাদা মর্যাদা দেওয়ার জন্য।
মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবিদের থেকে আমাদের নবিকে যে সব আলাদা মর্যাদা দান করেছেন এর মধ্যে মিরাজ হলো আমাদের নবির জন্য আলাদা মর্যাদা। এখন প্রশ্ন হচ্ছে, মিরাজ আমাদের নবির জন্য আলাদা মর্যাদা হলো কিভাবে? এ প্রশ্নের উত্তর বুঝতে হলে একটু মনোযোগ দিয়ে একথাগুলো শুনতে হবে। মিরাজ আমাদের নবির জন্য আলাদা মর্যাদা হলো এভাবে, যে সমস্ত নবি-রাসূলগণ দুনিয়াতে আগমন করে মানুষকে সঠিক দ্বীন বুঝিয়েছেন কোনো নবি রাসুল সরাসরি মহান আল্লাহর সঙ্গে সাক্ষাতের মধ্যেমে এ কথাগুলো জানতে পারেননি এবং স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখে তার বিবরন দিতে পারেননি, একমাত্র আমাদের নবি মুহাম্মাদুর রাসূল (সা:) কে মহান আল্লাহ সরাসরি সাক্ষাত লাভে ধন্য করে (মিরাজের মাধ্যমে এ কথাগুলো জানিয়েছেন এবং জান্নাত জাহান্নাম পরিদর্শণ করিয়েছেন। সুতারাং এ কথা পরিস্কার ভাবে বুঝাগেলো, যে সব কারনে অন্যান্য নবিদের ও উপর আমাদের নবির আলাদা মর্যাদা, এর মধ্য মিরাজ হলো মর্যাদার অন্যতম একটি কারন। (মাওলানা নুরুল ইসলাম ওলীপুরীর বয়ান থেকে সংগৃহীত।)