শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিনিয়াপোলিস পুলিশ বিভাগ ভেঙে ফেলার পরিকল্পনা

অনলাইন নিউজ পোর্টাল • 08 জুন 2020, 04:06 দুপুর • 706 বার পঠিত
মিনিয়াপোলিস পুলিশ বিভাগ ভেঙে ফেলার পরিকল্পনা

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে বিতর্কিত মিনিয়াপোলিস পুলিশ বিভাগ ভেঙে ফেলার পরিকল্পনা ঘোষণা করেছেন শহরটির সিটি কাউন্সিলের নয় সদস্য।

কাউন্সিলের প্রেসিডেন্ট লিসা বেন্ডার বলেন, আমরা মিনিয়াপোলিস পুলিশ বিভাগকে ভেঙে ফেলতে একমত হয়েছি। মিনেপোলিসবাসীর নিরাপত্তার জন্য আমরা নতুন মডেলের কমিউনিটি গড়ে তুলব। কাউন্সিলের ১৩  সদস্যের মধ্যে ৯ সদস্য এতে একমত হয়েছেন।

এদিকে জর্জ ফ্লয়েড হত্যার সঙ্গে জড়িত মিনিয়াপোলিস পুলিশ বিভাগকে ভেঙে ফেলার এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিকে যুগান্তকারী ঘটনা বলেও উল্লেখ করা হয়েছে।