মহানবী (সাঃ) কে অবমাননা, প্রধানমন্ত্রী মোদীকে ধুয়ে দিল কংগ্রেস
হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা ইস্যুতে ভারতের কংগ্রেস পার্টি আজ বুধবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধুয়ে দিয়েছে। বিজেপির দুই সাবেক নেতা নুপুর শর্মা ও নাভিন জিন্দালের নিন্দনীয় কাজের প্রসঙ্গ টেনে তারা বলেছে, গত আট বছর ধরে বৈশ্বিক প্ল্যাটফর্মে ভারত কেবল ‘লজ্জা’র মুখে পড়ছে। আর এখন মহানবী (সাঃ) ইস্যুতে মুসলিম বিশ্ব যখন ভারতের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল তখন মোদীর নীরব হয়ে থাকা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।
‘‘দেশ হিসেবে গত এক সপ্তাহে আমরা প্রচণ্ড লজ্জার মধ্যে আছি। দেশ হিসেবে সারা বিশ্বের কাছে ভারতের খুব ভালো একটা ইমেজ ছিল যা নিয়ে গর্ব করা যেত। এখন সেটিকে উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে।’’
কংগ্রেস ন্যাশনালের মুখপাত্র পবন খেরা আজ বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী, ইউনিয়ন মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ভারতের এই হেট স্পিচ নিয়ে কিছু বলেননি। অথচ এই তিনজনই কথায় খুব ওস্তাদ। তারা এখন চুপ কেন?’’
মহানবী (সাঃ) ইস্যুতে বিদেশী দেশের চাপের মুখে পড়ে নুপুর শর্মাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পবন খেরা। কিন্তু তার প্রশ্ন, ‘‘কি ব্যবস্থা তারা নিল? তারা বলল তাদের মুখপাত্রের কথা ‘আলগা’, অথচ তিনি নিজেই
এর মধ্য দিয়ে যান। আমরা তো তার পুরনো বক্তব্য ভুলিনি। কালকের আলগা কথা যদি আজ মূল হয়ে যায় তাহলে আজকের আলগাও কাল মূখ্য হয়ে উঠবে।’’
প্রসঙ্গত, ভারতীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা টেলিভিশন সংবাদ বিতর্কে মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। দলটির দিল্লির মিডিয়া বিভাগের প্রধান নাভিন জিন্দাল টুইট করে নুপুর শর্মার সঙ্গে যোগ দেন। বিশেষ করে নুপুর শর্মার মন্তব্য নিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের
ঝড় ওঠে। বিজেপি রোববার এই দুজনকে যথাক্রমে বরখাস্ত ও বহিষ্কার করে।
এই ইস্যুতে গোটা আরব বিশ্বে ভারত খুব চাপে আছে। তাদের হাই কমিশনারদের ডেকে ডেকে নিয়ে গিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। বিভিন্ন দেশ, মহানবী (সাঃ) কে অবমাননার জন্য ভারতকে ক্ষমা চাইতে বলেছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো এই ইস্যুতে একটা কথাও বলেননি।