শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মহানবী (সাঃ) কে নিয়ে মন্তব্য করা নুপুরকে পুলিশি নিরাপত্তা

মোহাম্মদ খাইরুল আমিন • 07 জুন 2022, 04:27 দুপুর • 895 বার পঠিত
মহানবী (সাঃ) কে নিয়ে মন্তব্য করা নুপুরকে পুলিশি নিরাপত্তা

মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে তোপের মুখে থাকা ভারতীয় ক্ষমতাসীন পার্টি বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা ও তার পরিবারকে দিল্লি পুলিশ নিরাপত্তা দিয়েছে। নুপুর ও তার পরিবার এই মর্মে এফআইআর দায়ের করে যে তাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তারা পুলিশের নিরাপত্তা পার্থনা করেন। দিল্লি পুলিশের এক কর্মকর্তা  মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। 

‘‘তার মন্তব্যের জের ধরে তাকে হয়রানী করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করার পর নুপুর শর্মা ও তার পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে-’’ পুলিশের কর্মকর্তা এই কথা বলেন। 

বিজেপির এই সাবেক নেতাকে রোববার তার রাজনৈতিক দল সাময়ীকভাবে বহিষ্কার করেছে। বহিষ্কারের পর নুপুর শর্মা প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা পার্থনা করেছেন। কিছুদিন আগে একটি টেলিভিশন সংবাদ বিতর্কে তিনি হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এই ঘটনাকে কেন্দ্র করে কানপুরে শুক্রবার সহিংসতায় ৪০ জন আহত হয়েছেন। 

মুসলিম বিশ্ব নুপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদে ফুসছে। আরব বিশ্বের অনেক দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। অনেক দেশ তাদের দেশের ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে অসন্তোষের কথা জানিয়েছে। কুয়েত ও বিভিন্ন দেশে
ভারতীয় পণ্য বর্জনের মুভমেন্টও শুরু হয়েছে।