শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মহাকাশে পানি ভালুক ও স্কুইড পাঠাতে স্থিরপ্রতিজ্ঞ নাসা

অনলাইন নিউজ পোর্টাল • 04 জুন 2021, 08:46 সকাল • 881 বার পঠিত
মহাকাশে পানি ভালুক ও স্কুইড পাঠাতে স্থিরপ্রতিজ্ঞ নাসা

পৃথিবী থেকে মহাকাশে প্রাণী পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পাঁচ হাজার টারডিগ্রেড (পানি ভালুক) ও ১২৮টি স্কুইডের বাচ্চা মহাকাশে পাঠানোর উদ্যোগ নিয়েছে তারা। বিজ্ঞানীরা এই পরীক্ষার মাধ্যমে মহাকাশে জীব সম্পর্কিত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। মহাকাশে জীব নিজেকে কতটা টিকিয়ে রাখতে সক্ষম- এই পরীক্ষার ফলে তা অনেকটাই জানা যাবে বলে জানিয়েছে নাসা। ফ্যালকন ৯ রকেটে উঠবে এই টারডিগ্রেড ও স্কুইডের বাচ্চাগুলো। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করবে মিশন। এরপর প্রাণীগুলোকে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে স্পেস এক্সের ২২তম কার্গো মিশনের সময় মহাকাশে পাঠানো হবে। টারডিগ্রেড ছোট প্রাণী। কেবল এক মিলিমিটার এর দৈর্ঘ। এছাড়া এরা অত্যন্ত কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে বেঁচে থাকতে সক্ষম। এমনকি উচ্চচাপ ও তেজস্ক্রিয় ক্ষেত্রেও এরা বেঁচে থাকতে পারে। অথচ এই ধরনের পরিস্থিতিতে বেশিরভাগ প্রাণীই বাঁচতে পারে না। বেঁচে থাকা এই আশ্চর্য শক্তির কারণে এই প্রাণীগুলোকে বিজ্ঞানীরা মহাকাশের গবেষণা চালানোর জন্য বেছে নিয়েছেন।