মগবাজারে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
12 ডিসেম্বর 2020, 11:55 রাত
•
119 বার পঠিত
রাজধানী ঢাকার মগবাজারে ট্রেনে কাটা পড়ে মেজবাহ উদ্দিন (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে মগবাজার এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন মেজবাহ। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরিবারের কাছ থেকে জানা গেছে, মেজবাহ ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্সে পড়তেন। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচড় গ্রামে। তার বাবার নাম আব্দুল ওয়াদুদ। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।