শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মেয়েকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ, মার খেলেন বাবা

অনলাইন নিউজ পোর্টাল • 05 জানুয়ারী 2021, 03:14 দুপুর • 767 বার পঠিত
মেয়েকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ, মার খেলেন বাবা

ফেনীর দাগনভূঞা উপজেলায় মেয়েকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ করে মার খেয়েছেন বাবা আবদুল হক চৌধুরী (৫৮)। ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে রক্তাক্ত আহত করে স্থানীয় এক বখাটে।

গতকাল সোমবার সকালে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে দাগনভূঞা থানায় বাদি হয়ে ঘটনার ব্যাপারে একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, আবুল হাসনাত নামে স্থানীয় এক যুবক আবদুল হকের তিন মেয়েকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় উত্ত্যক্ত করেন। এ নিয়ে তাকে কয়েকবার নিষেধ করা হলেও তিনি শোনেনি। বরং বখাটেপনা বাড়িয়ে হকের মেয়েদের আরও বেশি উত্ত্যক্ত করতে শুরু করেন। গতকাল সোমবার সকালে মেয়ের দিয়ে আবুল হাসনাত বাজে মন্তব্য করলে এর প্রতিবাদ করেন আবদুল হক। এতে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করেন হাসনাত। ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তিনি হকের মাথা ফাটিয়ে দেন। দুই অংশে হকের মাথা ফেটে যায়।

 

জানা গেছে, ঘটনার পর রক্তাক্ত অবস্থায় হকের মেয়ে ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।