মেয়াদোত্তীর্ণ দই বিক্রির অপরাধে জরিমানা
অনলাইন নিউজ পোর্টাল
•
28 এপ্রিল 2021, 09:45 সকাল
•
102 বার পঠিত
দইয়ের মেয়াদ ফুরিয়েছে আরো আগেই। কিন্তু কৌটার গায়ে থাকা মেয়াদের স্টিকার তুলে সেই দই বাজারজাত করছিল চট্টগ্রামের চাক্তাই এলাকার মিষ্টি ফুল নামে একটি প্রতিষ্ঠান। ফলে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ দইগুলো ধ্বংস করা হয়।
মঙ্গলবার নিয়মিত বাজার তদারকিমূলক কার্যক্রম চালানোর সময় এ জরিমানা করা হয়। একইদিন নগরীর নতুন ব্রিজ, দুই নম্বর গেট ও কালামিয়া বাজার এলাকার আরো কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এ অভিযান চালান অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।