শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মেট্রোরেলের ডিপোর রেলওয়ে ট্র্যাকে ছয়টি কোচ বসানো হয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 23 এপ্রিল 2021, 07:28 বিকাল • 222 বার পঠিত
মেট্রোরেলের ডিপোর রেলওয়ে ট্র্যাকে ছয়টি কোচ বসানো হয়েছে

উত্তরা দিয়াবাড়ি এলাকায় পর্যায়ক্রমে মেট্রোরেলের ডিপোর রেলওয়ে ট্র্যাকে ছয়টি কোচ বসানো হয়েছে। এরই মধ্যে মেকানিক্যাল-ইলেকট্রিক্যাল, ওয়াশিংসহ প্রতিটি কোচের ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, পরীক্ষা-নিরীক্ষার পরই কোচগুলো লাইনে তোলা হবে। এ কাজে সময় লাগতে পারে দেড় থেকে দুই মাস। এ কাজের জন্য ইতালি থেকে এক ধরনের যন্ত্রও আনা হয়েছে।

ডিএমটিসিএল সূত্র আরো জানায়, ছয়টি কোচ ডিপোতে রেলওয়ে ট্র্যাকে বসিয়ে ১৯ ধরনের পরীক্ষা করা হবে। এরপর কোচগুলো জোড়া দিয়েও পরীক্ষা করা হবে।

এর আগে শুক্রবার সকাল ৮টায় রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেলের জেটি থেকে ক্রেন দিয়ে লিফটিং জিগের মাধ্যমে কোচগুলো লরিতে তোলা কাজ শুরু হয়। পরে তিনটি কোচ দিয়াবাড়ির ডিপোতে নিয়ে যাওয়া হয়। এর আগে একই লরিতে তিনটি কোচ দিয়াবাড়ির ডিপোতে নিয়ে যাওয়া হয়েছিল। এর ফলে জেটিতে অবস্থানরত ছয়টি কোচ নামিয়ে ডিপোতে নেয়া হলো।