শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন ২০ অক্টোবর

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 20 আগস্ট 2023, 03:01 দুপুর • 194 বার পঠিত
মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন ২০ অক্টোবর

আগামী ২০ অক্টোবর (শুক্রবার) মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ রবিবার (২০ আগস্ট) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ঐদিন বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ। 

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ উদ্বোধন করা হয়। এরপর ২৯ ডিসেম্বর খুলে দেওয়া হয় মেট্রোরেল। এরপর থেকে সপ্তাহে ৬ দিন নিয়মিত যাত্রী পরিবহন করছে মেট্রোরেল।