শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বল রদ্রির

মোহাম্মদ খাইরুল আমিন • 20 জুলাই 2026, 07:58 সকাল • 100 বার পঠিত
মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বল রদ্রির

শিরোপা লড়াইয়ে প্রায় পুরোটা সময় ম্রিয়মান থাকলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ককে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি।

স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি।

ম্যানচেস্টার সিটির এই তারকা মিডফিল্ডার আসরে দলের আট ম্যাচের সবকটিতেই খেলেন। কোনো গোল তিনি করতে পারেননি, তবে দলের বড় ভরসা ছিলেন তিনিই। প্রায় পুরো মাঠেই দাপিয়ে বেড়িয়েছেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।

ফাইনালে রোববার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। এই ম্যাচেও প্রতিপক্ষকে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি।

বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন দ’র, তিনটিই জেতা ১১তম খেলোয়াড় হলেন রদ্রি। ২০২৪ সালে দলের ইউরো জয়েও বড় ভূমিকা রেখে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

শুধু তাই নয়, ২০২২-২৩ মৌসুমে যখন উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতে স্পেন, সেখানেও টুর্নামেন্ট বিশ্বকাপের গোল্ডেন বল জয়ীরা:

১৯৭৮: মারিও কেম্পেস (আর্জেন্টিনা)

১৯৮২: পাওলো রস্সি (ইতালি)

১৯৮৬: দিয়েগো মারাদোনা (আর্জেন্টিনা)

১৯৯০: সালভাতোরে শিলাচি (ইতালি)

১৯৯৪: রোমারিও (ব্রাজিল)

১৯৯৮: রোনালদো (ব্রাজিল)

২০০২: অলিভার কান (জার্মানি)

২০০৬: জিনেদিন জিদান (ফ্রান্স)

২০১০: দিয়েগো ফোরলান (উরুগুয়ে)

২০১৪: লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২০১৮: লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)

২০২২: লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২০২৬: রদ্রি (স্পেন)সেরা হয়েছিলেন রদ্রি।