শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

মেসিকে বরণ করে নিল ইন্টার মায়ামি

onp24 • 17 জুলাই 2023, 02:40 দুপুর • 376 বার পঠিত
মেসিকে বরণ করে নিল ইন্টার মায়ামি

অনুষ্ঠান দেরিতে শুরু হলেও লিওনেল মেসিকে বরণের বেলায় কোনো কমতি রাখেনি ইন্টার মায়মি। আজ ভোরে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবলারকে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পরিচয় করিয়ে দেয় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে দেখতে পুরো স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ ছিল। জিন্সের সঙ্গে সাদা রংয়ের টি-শার্ট পরে মঞ্চে ওঠেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা। এরপর তিনি স্প্যানিশ ভাষায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

লিওনেল মেসি বলেন, ‘পরিবারের সাথে আসার জন্য এই শহর ও এই প্রজেক্টকে বেছে নেওয়ায় আমি খুবই খুশি। আমরা এটি অনেক উপভোগ করতে যাচ্ছি এতে কোনো সন্দেহ নেই। আমরা ভালো সময় কাটাতে যাচ্ছি এবং দুর্দান্ত কিছু ঘটতে যাচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এই দিনের জন্য। ’

‘অনুশীলন করার জন্য আমার আর তর সইছে না। আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছি, জিততে চেয়েছি। এখানে এসেও একই অনুভূতি হচ্ছে এবং সাহায্য করব ইন্টার মায়ামিকে এগিয়ে নিতে। ’

পিএসজি ছাড়ার কিছুদিন পর মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেন। কিছুদিন আগেই  তিনি ২০২৫ সাল পর্যন্ত জুটি বেঁধেছেন মায়ামির সঙ্গে। ক্লাবটির মালিক ডেভিড বেকহ্যাম তাকে দলে পেয়ে বেশ খুশি।  

ইংলিশ কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম বলেন, ‘সবার মতো আমাদেরও মেসিকে আমাদের জার্সিতে খেলতে দেখতে আর তর সইছে না। আমাদের গল্পের পরের অধ্যায়টা শুরু হচ্ছে এখান থেকেই। ’

এদিনে মেসির সঙ্গে সের্হিও বুসকেতসকেও পরিচয় করিয়ে দেয় ইন্টার মায়ামি।