মেক্সিকোয় একটি ড্রাগ রিহ্যাব সেন্টারে হামলা
অনলাইন নিউজ পোর্টাল
•
02 জুলাই 2020, 04:12 দুপুর
•
1,250 বার পঠিত
মেক্সিকোয় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভয়াবহ হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। বুধবার রাতে দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশের ইরাপুয়াতো শহরের একটি ড্রাগ রিহ্যাব সেন্টারে এই ঘটনা ঘটেছে।
গত এক মাসে এই শহরে দ্বিতীয়বার এ ধরনের হামলা হলো। পুলিশ জানিয়েছে, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ঢুকে নির্বিচারে গুলি ছোঁড়ে হামলাকারীরা।
জানা গেছে, একটি লাল ট্রাকে করে সশস্ত্র হামলাকারী দল ঘটনাস্থলে পৌঁছে রোগীদের দিকে কয়েক দফা টানা গুলি ছোঁড়ে। এরপর তারা পালিয়ে যায়।
উল্লেখ্য, চরম সহিংসতা বন্ধের আশ্বাস দিয়ে ১৯ মাস আগে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ দায়িত্ব নেয়ার পর এটাই ছিল অন্যতম ভয়াবহ হামলা। গত বছর নরহত্যার রেকর্ড হয়েছিল দেশটিতে এবং ২০২০ সালেও তা কমার লক্ষণ নেই।