শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মেক্সিকোতে পুলিশ ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলিতে ৪ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 24 অক্টোবর 2021, 09:41 রাত • 339 বার পঠিত
মেক্সিকোতে পুলিশ ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলিতে ৪ জন নিহত

মেক্সিকোতে পুলিশ ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলিতে চার জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন একটি বিদ্রোহী গোষ্ঠীর সদস্য। 

জানা গেছে, মেক্সিকোর উত্তরাঞ্চীয় সীমান্ত এলাকায় পুলিশ ও বিদ্রোহীদের মধ্যে গত শুক্রবার এ গোলাগুলির ঘটনা ঘটে। এরপর বিদ্রোহীরা গাড়িতে করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। একপর্যায়ে পুলিশের গুলিতে ৩ বিদ্রোহী নিহত হন। নিহতরা সবাই গালফ কার্টেল নামক শক্তিশালী একটি বিদ্রোহী গোষ্ঠীর সদস্য। নিহত অন্যজন একজন পথচারী।

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশের কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সীমান্তবর্তী মাতামরস শহরে সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যরা একটি রাস্তায় টহল দেওয়ার সময় সন্দেহজনক কয়েকটি গাড়িকে গতিরোধের চেষ্টা করেন। এসময় বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের দিকে গুলিবর্ষণ করে। পরে প্রাণহানির এই ঘটনা ঘটে।