শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মেক্সিকোতে ৩৭ জন বাংলাদেশসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক

অনলাইন নিউজ পোর্টাল • 21 নভেম্বর 2021, 07:12 বিকাল • 317 বার পঠিত
মেক্সিকোতে ৩৭ জন বাংলাদেশসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক

মেক্সিকোর পূর্বাঞ্চলে দু’টি ট্রাক থেকে ৩৭ জন বাংলাদেশসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ৪৫৫ জন পুরুষ ও নারী ১৪৫ জন।

মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট (আইএনএম) শনিবার এ তথ্য জানায়। আইএনএম জানিয়েছে, ভেরাক্রুজ প্রদেশে দু’টি ট্রাক থেকে ১২ দেশের অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। আটকদের বেশির ভাগই প্রতিবেশী দেশ গুয়াতেমালা থেকে এসেছেন।

আটকদের মধ্যে গুয়াতেমালার ৪০১ জন, হন্ডুরাসের ৫৩ জন, ডোমিনিকান রিপাবলিকের ৪০ জন, বাংলাদেশের ৩৭ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন, কিউবার আটজন, ঘানার ছয়জন, ভেনেজুয়েলার চারজন, ইকুয়েডরের চারজন, ভারতের একজন এবং ক্যামেরুনের একজন রয়েছেন।

যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেই মূলত মধ্য আমেরিকা অঞ্চল থেকে এসব অভিবাসী মেক্সিকোতে ঢুকেছিলেন। আটক এসব অভিবাসনপ্রত্যাশীর দাবি, নিজ নিজ দেশের সহিংসতা ও দরিদ্রতা থেকে বাঁচতেই সেখানে এসেছেন তারা।