শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মেক্সিকোর মধ্যাঞ্চলে ২১০ জন অভিবাসীকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

অনলাইন নিউজ পোর্টাল • 05 ডিসেম্বর 2021, 07:18 বিকাল • 243 বার পঠিত
মেক্সিকোর মধ্যাঞ্চলে ২১০ জন অভিবাসীকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি ট্রাক থেকে ২১০ জন অভিবাসীকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানিয়েছে, শুক্রবার পুয়েবলা রাজ্যের একটি চেকপয়েন্টে ট্রাকটি থামাতে ব্যর্থ হয় পুলিশ। এরপর সেটি ধাওয়া করে টেকামাচালকো শহরের কাছে আটক করা হয়।

খবরে বলা হয়, যখন ট্রাকের ঝাপি খোলা হয় তখন দেখা যায়, কুশন এবং ঘরে তৈরি ফ্যানের বস্তার মধ্যে মহিলা, পুরুষ এবং শিশুরা চরম অসহায় অবস্থায় রয়েছে। এসময় ট্রাকের চালককেও আটক করা হয়। এর আগে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে কর্তৃপক্ষ ট্রাকের দুটি ট্রেলারে ৬০০ অভিবাসীকে খুঁজে পায়।

অবৈধ পাচারের শিকার এসব অভিবাসী বেশিরভাগই গুয়াতামালা থেকে আসা। এক্স-রে করার পর ট্রাক দুটি থেকে তাদের উদ্ধার করা সম্ভব হয়। তার আগে দুই ট্রাকে কী আছে তা বোঝা যায়নি।

তামাউলিপাসের মুখপাত্র বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে এরকম কোনো নজির নেই, যতদূর আমি মনে করতে পারি। পাচারের শিকার বাচ্চারা শান্ত। তারা দৃশ্যত পরিস্থিতি সম্পর্কে কিংবা কষ্টের যাত্রা সম্পর্কে অবগত নয়।

মেক্সিকো সীমান্তে এভাবে বছরের পর বছর মানবপাচার চলছে। প্রায়ই অভিবাসীদের উদ্ধার করা হলেও আদম ব্যবসায়ীদের শক্তিশালী গ্রুপ এই সীমান্তে বরাবরই সক্রিয়। এজন্য কোনোভাবেই মানবপাচার রুখে দেওয়া সম্ভব হচ্ছে না।