মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে বন্দুকধারীর গুলিতে ১৮ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
21 জুন 2021, 03:07 দুপুর
•
540 বার পঠিত
মেক্সিকোর মার্কিন সীমান্ত শহর রেনোসার বিভিন্ন অংশে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে কয়েক জন বন্দুকধারীর একটি গ্রুপ কয়েকটি গাড়িতে করে শনিবার এসব হামলা চালায়। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক এবং তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
রেনোসা শহরের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় কয়েকটি মাদক চোরাকারবারি চক্র গত কয়েক বছর ধরে লড়াই করে আসছে। টেক্সাস শহর লাগোয়া রেনোসার সীমান্তজুড়ে প্রায়ই মাদক চোরাকারবারি চক্রগুলোর আধিপত্য ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ হয়। মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপ্রবণ এলাকা হিসেবেও রেনোসার পরিচিতি আছে।