শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মেহেরপুরের গাংনীতে মিলল যুবকের ঝুলন্ত লাশ

মোহাম্মদ খাইরুল আমিন • 01 আগস্ট 2022, 06:01 বিকাল • 477 বার পঠিত
মেহেরপুরের গাংনীতে মিলল যুবকের ঝুলন্ত লাশ

মেহেরপুরের গাংনীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নাহিদ গাংনী উপজেলার অলিনগর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

এদিকে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।