শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মেঘনা নদীতে ইলিশ শিকারের সময় ট্রলারে বজ্রপাতে ৩ জেলে আহত

মোহাম্মদ খাইরুল আমিন • 28 মে 2022, 10:08 দুপুর • 224 বার পঠিত
মেঘনা নদীতে ইলিশ শিকারের সময় ট্রলারে বজ্রপাতে ৩ জেলে আহত

ভোলার মনপুরায় শুক্রবার বিকেলে মেঘনা নদীতে ইলিশ শিকারের সময় ট্রলারে বজ্রপাতে তিন জেলে আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 উপজেলার নতুন ইউনিয়ন ৫ নম্বর কলাতলীসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রলারের মাঝি মো. নিজাম উদ্দিন, জেলে সাইফুল ও অনিক দাস। তারা একই উপজেলার নতুন ইউনিয়ন ৫ নম্বর কলাতলীর অফিস খাল এলাকার বাসিন্দা।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।