শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মদপানে তুরস্কে ৪৪ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 13 অক্টোবর 2020, 09:48 রাত • 331 বার পঠিত
মদপানে তুরস্কে ৪৪ জনের মৃত্যু

তুরস্কে বুটলেগ মদপানের পর বিষক্রিয়ায় কমপক্ষে ৪৪ জনের  মৃত্যু হয়েছে । দেশটিতে মদের ওপর শুল্ক বৃদ্ধির পরে বিকল্প হিসেবে সস্তা মদ খাওয়ায় গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন প্রান্তে মদ্যপানে এই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি।

এক প্রতিবেদনে টিআরটি জানিয়েছে, অবৈধ উপায়ে বাসায় তৈরি মদপানে দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে প্রথম মৃত্যু ঘটে। গত শুক্রবার মদপানের পর বিষক্রিয়ায় এই অঞ্চলে মারা যান ১৮ জন। এছাড়া আরো ৭টি প্রদেশের বিভিন্ন এলাকায় বাকিদের মৃত্যু হয়।

দেশটির পুলিশ জানিয়েছে, অবৈধ উপায়ে মদ তৈরি ও বিক্রির দায়ে গত চারদিনে অন্তত ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের মধ্যে কয়েকজন মাদকযুক্ত কিছু পরিষ্কারক ব্যবহার করে বাসায় পানীয় তৈরি করে পান করেছেন বলে সন্দেহ করছে পুলিশ।

এদিকে, তুরস্কের ইসলামপন্থী ক্ষমতাসীন পার্টি দেশটিতে মদের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে। এতে ব্যাপক জনপ্রিয় মৌরির স্বাদযুক্ত পানীয় রাকির ওপর গত এক দশকে ৪৪৩ শতাংশ ও বিয়ারে ৩৬৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে। ৭০ ঘন-সেন্টিমিটারের একটি রাকির বোতলের দাম প্রায় ২২ মার্কিন ডলার। এর ওপর প্রকৃত মূল্যের চেয়ে ২৩৪ শতাংশ বেশি শুল্ক আরোপ করা হয়েছে।