শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মদনে লড়ি গাড়ির চাপায় রিকশাচালক নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 18 এপ্রিল 2021, 07:51 বিকাল • 601 বার পঠিত
মদনে লড়ি গাড়ির  চাপায় রিকশাচালক নিহত

নেত্রকোনার লড়ি গাড়ির চাপায় নিজাম উদ্দীন (৬০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। রবিবার  বিকালে মদনের খালিয়াজুরি সড়কের গোবিন্দশ্রী বাড্ডা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন মদন উপজেলার গোবিন্দ্রশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। সন্ধ্যায় মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নিহতের ছেলে মাজলু মিয়া।

নিজাম উদ্দীন তার রিকশা নিয়ে গোবিন্দশ্রী বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। মদন খালিয়াজুরি সড়কের বাড্ডা মোড় নামক স্থানে পৌঁছলে পিছন থেকে একটি লড়ি গাড়ি তাকে চাপা দেয়। নিজাম উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথে তার মৃত্যু হয়।